Posts

তোমার গতিবেগ কত?

- তোমার গতিবেগ কত? - আমার গতিবেগ শূণ্য, আ মি তো দাঁড়িয়ে আছি । ওহ না , পৃথিবী তো সূর্যের চারিদিকে ১৯ মাইল/সেকেন্ডে ঘুরছে। ওটাই আমার গতিবেগ। ওয়েট, সূর্যও তো Milky Way Galaxy-এর কেন্দ্রের চারিদিকে ঘুরছে। দাঁড়ান দাঁড়ান আরও আছে, আকাশগঙ্গা (Milky Way) কয়েকটি ছায়াপথ নিয়ে একটি স্থানীয় ছায়াপথ দল (Local Group) গঠন করে। এতে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় ৩০ টি ছায়াপথ। এই ছায়াপথস্তবক-টি আবার Virgo Cluster(এটি ৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এতে রয়েছে সহস্রাধিক ছায়াপথ) এর সাপেক্ষে ঘুর্ণায়মান। তাহলে আমাদের পরম গতিবেগ কত এটা নির্ণয় করা মোটেও সহজ কাজ নয়। মহাকাশযাত্রীদের গতিবেগ বিচার করার সময় প্রথমে রকেট লঞ্চ করার সময় লঞ্চ প্যাড সাপেক্ষে হিসাব করা হয়, কিন্তু যথেষ্ট উপরে ওঠার পর লঞ্চ প্যাড হয়ে যায় পৃথিবীপৃষ্ঠের সাথে ঘূর্ণায়মান একটি স্থান। তখন বিচার করা হবে পৃথিবীর কেন্দ্রে সাপেক্ষে। এবার মহাকাশযানটি যদি চাঁদের উদ্দেশ্যে যার তাহলে তাদের কাজ টা আরো কঠিন হয়ে যায়। কারন পৃথিবী ও চাঁদ - এর একটা আপেক্ষিগ বেগ রয়েছে। বেগ বা গতিবেগ হল একটি আপেক্ষিক পরিমাপ।

**Fermat’s Last Theorem**

Image
পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি, সমকোণী ত্রিভুজের বাহু a, b, c(অতিভূজ) হলে a^2+b^2=c^2. এবার আমরা a, b, c এর শুধু পূর্ণসংখ্যার মান গুলো নিয়ে চিন্তা করি। মানে 1.5, 2, 2.5 এই মান গুলি সূত্রে খাটলেও দশমিক সংখ্যা হওয়াতে  আমরা এগুলো বাদ দিলাম। আমরা চাইলে (3, 4, 5) , (6, 8, 10) এরকম অসীম সংখক পূর্ণসংখ্যার মান বের করতে পারব। কিন্তু আমরা কি a^3+b^3=c^3 এই সমীকরণ কে সিদ্ধ করে এমন পূর্ণসংখ্যার মান খুঁজে পাবো? কিংবা a^4+b^4=c^4 এই সমীকরণের। উত্তর হলো পাবো না। 1637 খ্রিস্টাব্দে Fermat’s Last Theorem এ বলা হয়েছে  a^n+b^n=c^n এই সমীকরণের কোনো পূর্ণসংখ্যার সমাধান পাওয়া সম্ভব না যখন n>2. প্রায় চার শতাব্দী পরে এই সূত্র Andrew Wiles 1995 সালে প্রমান করেন।