পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি, সমকোণী ত্রিভুজের বাহু a, b, c(অতিভূজ) হলে a^2+b^2=c^2. এবার আমরা a, b, c এর শুধু পূর্ণসংখ্যার মান গুলো নিয়ে চিন্তা করি। মানে 1.5, 2, 2.5 এই মান গুলি সূত্রে খাটলেও দশমিক সংখ্যা হওয়াতে আমরা এগুলো বাদ দিলাম। আমরা চাইলে (3, 4, 5) , (6, 8, 10) এরকম অসীম সংখক পূর্ণসংখ্যার মান বের করতে পারব। কিন্তু আমরা কি a^3+b^3=c^3 এই সমীকরণ কে সিদ্ধ করে এমন পূর্ণসংখ্যার মান খুঁজে পাবো? কিংবা a^4+b^4=c^4 এই সমীকরণের। উত্তর হলো পাবো না। 1637 খ্রিস্টাব্দে Fermat’s Last Theorem এ বলা হয়েছে a^n+b^n=c^n এই সমীকরণের কোনো পূর্ণসংখ্যার সমাধান পাওয়া সম্ভব না যখন n>2. প্রায় চার শতাব্দী পরে এই সূত্র Andrew Wiles 1995 সালে প্রমান করেন।
Comments
Post a Comment